ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাইয়ের আহতরা

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।

এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

যমুনার সামনে দেখা যায়, আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

আহতদের সুচিকিৎসার দেওয়া হচ্ছে না জানিয়ে তারা বলেন, আগে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তারপর সংস্কার, দল গোছানো ও নির্বাচন।

অভিযোগ জানিয়ে আহতরা বলেন, হাসনাত, সারজিস ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজখবর না নিয়ে রাজনৈতিক দল গোছানো নিয়ে ব্যস্ত। আহতদের পুনর্বাসন করার জন্য সরকার শুধু বলেছে, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা বাস্তবে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পাইনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের সঙ্গে কথা বলতে এলেও আহতরা তার সঙ্গে কথা বলতে রাজি হননি।

আহতরা বলেন, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ না। স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব অথবা প্রধান উপদেষ্টা তাদের মধ্য থেকে যেকোনো একজন এসে তাদের বক্তব্য দেবেন।

সবশেষ রাত পৌনে ১টায়ও আহতরা যমুনার সামনে অবস্থান করছিলেন।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

এসময় তারা চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্য করার অভিযোগ তোলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram