ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2025

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ১৫৫৫ তম সভা এবং "ভোকেশনাল সার্ভিস " শীর্ষক আলোচনা

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৫৫তম সভা অনুষ্ঠিত । সেই সাথে রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় জানুয়ারী মাস " ভোকেশনাল সার্ভিস " শীর্ষক আলোচনা করা হয়।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী। ক্লাব সভার পাশাপাশি " ভোকেশনাল সার্ভিস " শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইফতেখার হোসেন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান।
ভোকেশনাল সার্ভিস এর আলোচক পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম বলেন, রোটারির সাতটি ফোকাস এরিয়ার মধ্যে ভোকেশনাল সার্ভিসে বিভিন্নভাবে কাজ করছে। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এ ফোকাস এরিয়াতে দীর্ঘদিন কাজ করছে।তিনি আরও বলেন ভোকেশনাল সার্ভিস এর আওতায় সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেসিন বিতরণ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর অন্যতম কার্যক্রম। আগামী এই সেক্টরে আরো কাজ হবে বলে তিনি আশাবাদী ক্লাব সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।

বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এ ডিপ্লোমা কোর্স শিক্ষার্থীর শিক্ষা সহায়তা প্রদান।

এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে। পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইফতেখার হোসেন মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ এর অনুপস্থিতিতে আইপিপি রোটারিয়ান মামুনুর রশীদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram