ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ জানেন না আন্দোলন কিভাবে চলেছে এবং কীভাবে এটি পরিচালিত হচ্ছে।’

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগ থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে? তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলেছে, তারা ডিজিএফআইয়ের নজরবন্দি। তারা যদি নজরবন্দিই থাকে তাহলে আন্দোলন চলেছে কীভাবে সেটি তারা জানে? জানে না।’

তিনি বলেন, ‘আন্দোলন কীভাবে চলেছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেশন ইউনিয়নসহ যারা রাজনৈতিক শক্তিগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ, যারা ডিজিএফআইয়ের কাছে মাথানত করেনি। আমি তাদেরকে স্যালুট জানাই।’

ইয়ামিন আরও বলেন, কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে, ‘একদফার অনেকেই বিরোধিতা করেছে।’ তাকে জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না।’

হুঁশিয়ারি দিয়ে ইয়ামিন বলেন, ‘আপনারা এখন নায়ক। আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না। মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না। প্রতারণা কইরেন না।’

উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের হাতে ৫৬ বছর পর একটা সময় এসেছে। আমরা আপনাদেরকে রক্ত ও জীবন দিয়ে বসিয়েছি। আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন। আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলব। আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা এতদিন প্রতিবাদ করেছি। কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না।’

সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র ও জনতা সবার উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিপ্লবী মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে। তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে। নয়তো এই বিপ্লবীরা মরবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram