ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০১
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

কাহারোলে ভাঙ্গা কালভার্টের পার্শ্ব দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণের চলাচল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনসাধারণ, পথচারী ও যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে এলাকাবাসী অনেকেই মৌখিকভাবে অভিযোগ করেছেন।

সরেজমিন দেখা গেছে, অত্র উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর মাঝাপাড়া (সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হতে সুন্দরপুর কাচারী বাজার ও বাগপুর) যার পাঁকা সড়কের উপর নির্মিত কালভার্টটির একপাশে ভেঙ্গে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকার জনসাধারণ, পথচারী, স্কুল-কলেজ, মাদ্রাসা, ছাত্র-ছাত্রী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করছে ভাঙ্গা কালভার্টটির পার্শ্ব দিয়ে।

অত্র ইউনিয়নের দ্বীপনগরের স্থানীয় বাসিন্দা মোঃ সহিদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, প্রদীপ কুমার রায়সহ অনেকেই জানান, ওই সড়কে কালভার্টটি অতি পুরাতন হওয়ার ফলে অনেক দিন আগেই একপার্শ্বের অংশ ভেঙ্গে গিয়ে এখন শুধু রডগুলো বের হয়ে আছে। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় এই এলাকার মানুষজনের পাঁকা সড়কটি দিয়ে চলাচলের চরম অসুবিধায় পড়তে হয়েছে। শুধু ছাত্র-ছাত্রী বা যানবাহন নয় এই পাঁকা সড়ক দিয়ে অত্র এলাকায় কৃষকদের উৎপাদিত ফসলাদিসহ অন্যান্য পণ্য আনা-নেওয়া হয়ে থাকে। কালভার্ট ভেঙ্গে বড় গর্ত হওয়ায় জমির ফসলাদি নিয়ে যেতে হয় দূর দিয়ে ঘুরে অন্য সড়ক বা রাস্তা দিয়ে।

দ্বীপনগর মাঝাপাড়া পাঁকা সড়কে ভাঙ্গা কালভার্ট ভাঙ্গার বিষয়ে গত ৭ জুলাই’ ২৫ সংশ্লিষ্ট সুন্দরপুর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তসলিম উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই সড়কের উপর ভেঙ্গে যাওয়া কালভার্টটির বিষয়ের উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।

এদিকে একই দিনে ভাঙ্গা কালভার্ট প্রসঙ্গে অত্র উপজেলার উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এই প্রতিনিধিকে জানান, বিষয়টি আমাকে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে অতি দ্রুত ভেঙ্গে যাওয়া কালভার্টটি সংস্কার বা মেরামত করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram