ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০০
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

চিলমারীতে জুলাই শহীদ দিবস উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুজিবল হায়দর, বাংলাদেশ জামায়াতে ইসলাম চিলমারী উপজেলা শাখার আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আহতদের স্মৃতিচারণ শেষে তাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টর এর মাধ্যমে জুলাই আগস্ট যুদ্ধের প্রামাণ্য চিত্র দেখানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram