ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৬
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে চৌরঙ্গী মোড় থেকে একটি র‍্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধানের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, দেশ প্রতিবন্ধী স্কুল পঞ্চগড়ের পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপকার প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক মোঃ শহিদুল ইসলাম, প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক মোঃ আব্দুল মজিদ, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারসহ আরো অনেকেই।

এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ১৭৭২টি প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram