ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

বিরামপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সিধু, কানু, চাঁদ ও ভৈরবের স্মৃতিতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় পালিত হয়েছে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবস।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১ টায় বিরামপুর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের আদিবাসী জনগোষ্ঠীর সহযোগিতায় শ্যামপুর আদিবাসী একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি বিরামপুর শাখার চেয়ারম্যান সুশীল হাঁসদা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, সাধারণ সম্পাদক, বিএনপি বিরামপুর শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আদিবাসী সমাজের প্রতিনিধিরা।

বক্তারা এসময় আদিবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের শিক্ষা, অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস তুলে ধরে আদিবাসী সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আলোচনা সভা, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা এবং সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। স্থানীয় আদিবাসী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram