ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৭
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৫

নাজিরপুরে অবৈধ আইসক্রিম কারখানা সিলগালা, ২ লক্ষ টাকা জরিমানা

মো: শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি ও অনিবন্ধিত অবস্থায় খাদ্য দ্রব্যাদি উৎপাদন করে প্রতারণার দায়ে পিরোজপুরের নাজিরপুরে সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিস নামের একটি অবৈধ আইসক্রিম কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এসময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার জব্দ করে এবং কারখানাটি সিলগালা করেন।

সোমবার (২৩ জুন) দুপুর ২ টায় উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এবং স্যানিট্যারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস।

এসময় কারখানা মালিক মো. হাসান শেখ (৩৫) কে নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। মো. হাসান শেখ নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের কবির শেখের পুত্র।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী বলেন, উক্ত কোম্পানির কোন প্রকার লাইসেন্স নাই এবং বিএসটিআই এর কোনো অনুমোদন না থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১০ এর ৩৯ ধারা দন্ডবিধিতে দুই লক্ষ টাকা জরিমানা করেছি এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। ফুড গ্রেড ও লাইসেন্স না হওয়া পর্যন্ত কারখানটি সিলগালা থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram