ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৬
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৫

সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ ইন করছে ভারত: মির্জা ফখরুল

বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই সীমান্তে পুশ-ইন শুরু করেছে ভারত—এমনটাই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাই সরকারকে চাপে ফেলতেই বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে।বাংলাদেশি ফ্যাশন

গতকাল শুক্রবার (২০ জুন) রাতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকায় জেলার আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যে পানির হিস্যা, তা আমরা পাই না। সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে—এমন ভয়াবহ অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে— কিন্তু নির্বাচন হলেই সব কাজ শেষ হবে না। সরকার গঠনের পর সেই সরকার যেন সঠিকভাবে কাজ করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোট আমাদের পবিত্র আমানত—মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে কাজ করবে, আমরা তাকেই ভোট দেব।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয়নি। বিএনপি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। আমরা ভিন্ন পথে রোজগারের কথা চিন্তা করতে পারি না। আমি ও আমার পরিবার সৎ পথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। যতটুকু কাজ করব, তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি। রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না। যে ব্যক্তিরা জনগণের সঙ্গে থেকে তাদের দুঃখ-কষ্ট বোঝে, তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যায়, তাহলেই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram