ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী

মো: মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্ম যার যার, দেশটা সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ইউএনও, ওসি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জয়পুরহাট জেলা শাখার সদস্যসচিব উপস্থিতি ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram