ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

ঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীর দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। সোমবার রাতে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কালীগঞ্জ থানার ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। মাদক বেচা-কেনা ও ড্রাগন চুরির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষে আহতদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, সম্প্রতি মোবারকগঞ্জ রেলওয়ে বস্তি থেকে একজন ড্রাগন চোর আটক করে স্থানীয়রা। চোরের স্বীকারোক্তি অনুযায়ী মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে আনে। পরে তাদেরকে পুলিশে না দিয়ে আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র বেদে পল্লী ও স্থানীয় অধিবাসীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। এরপর সোমবার রাতে বেদে পল্লীর একাংশের সরদার মনিরুল ইসলাম ও স্থানীয় অধিবাসী ইমাম হোসেন লাভলু ও রেজা ডাকাত দলবল নিয়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর করে।

এ হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে গ্রামের লোকজন একত্রিত হয়ে হামলাকারী শামিম হোসেন, ইমাম হোসেন লাভলুসহ কয়েকজনকে ধরে মারপিট করে। সংবাদ পুলিশ ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অবস্থা আরো উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। বর্তমান সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram