ঢাকা
logo
প্রকাশিত : June 17, 2025

ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাকরন

ইরান-ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

কানাডায় চলমান জি-সেভেন সম্মলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, তেহরান-তেলআবিব যুদ্ধবিরতি কার্যকর হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান-ইসরায়েলের সাথে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাকরন বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান; যা একটি ভালো দিক। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। উভয় পক্ষের সব ধরনের আক্রমণ বন্ধ করা অত্যন্ত জরুরি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram