ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত: শাহবাজ শরিফ

ভারতের সঙ্গে আমরা সন্ত্রাসবাদের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (২ জুন) রাজধানী ইসলামাবাদে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি।

শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ‘কাশ্মীর সবার আগে। এর সমাধান না হলে কোনও অগ্রগতি হতে পারে না।’

তিনি ভারতের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য একটি চার-দফা কাঠামো তৈরি করেছেন বলেও জানান। আলোচনার ক্রম হিসেবে কাশ্মীর সমাধান, ভারতের যুদ্ধবিরতি উন্নতি, বাণিজ্য আলোচনা, সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার কথা উল্লেখ করেছেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা আলোচনা করতে প্রস্তুত - এমনকি সন্ত্রাসবাদের বিষয়েও - তবে কেবল কাশ্মীরের সমাধানের পরেই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা নিশ্চিত যে ভারত এখন বোকামি করবে না।’

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান পেহেলগাম হামলার স্বচ্ছ তদন্ত চেয়েছিল, যা অনেক দেশ প্রশংসা করেছিল, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করেছিল।

শাহবাজ বলেন, ‘আমরা সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলাম, কিন্তু ভারত শত্রুতার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিল। ফলে পাকিস্তানের কাছে ভারতীয় আগ্রাসনের প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না।’

তিনি বলেন, গত ৯ এবং ১০ মে রাতে ভারত রাত আড়াইটায় আক্রমণ করার পর একটি দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেনাপ্রধান ফোন করে বলেছিলেন যে আমাদের পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে হবে এবং আমরা তা করেছি। আত্মরক্ষার জন্য আমরা তাদের চারটি রাফায়েল জেট ভূপাতিত করেছি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram