ঢাকা
logo
প্রকাশিত : May 18, 2025

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হামলার পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার।

তবে ওই বিমানবন্দরে বিমান চলাচল কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একই বিমানবন্দরের পরিধিতে আঘাত হানে। এর ফলে একটি রাস্তা এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘন্টার পর ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রজেক্টাইল উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে কিন্তু তা ব্যর্থ হয়েছে।

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram