ঢাকা
logo
প্রকাশিত : May 16, 2025

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা জানান। খবর দেশটির সংবাদমাধ্যম ডনের।

এর আগে, দুই প্রতিবেশীর সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়। যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

ইসহাক দার জানান, ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে, ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারও কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি।

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।

দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। ১২ মে হটলাইনে যোগাযোগ করেন ভারত-পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তাব্যক্তিরা। এতে ১৪ মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধবিরতি। এরপর যুদ্ধবিরতি বাড়ানো হয় ১৮ মে পর্যন্ত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram