ঢাকা
logo
প্রকাশিত : May 7, 2025

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, আহত ২

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ মোড়ল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। বুধবার (৭ মে) সকালে উপজেলার গদাইপুর এলাকার বোয়ালিয়া ব্রিজ রোডে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ফিরোজ মোড়ল উপজেলার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক উপজেলার চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজী'র ছেলে আরাফাত (২৭) ও বাইসাইকেল চালক উপজেলার হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (২৫)। ঘটনার পর আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে গদাইপুর নতুন বাজার থেকে ছেড়ে আসা FZ-S 150 সিসির খুলনা-হ (১৪-০৯৪২) নম্বরের মোটরাসাইকেলটি বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে চালকসহ আরোহীরা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোটরসাইকেল আরোহী ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, সকালে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram