ঢাকা
logo
প্রকাশিত : May 6, 2025

চীনে নৌকা ডুবে নিহত ১০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পর্যটন এলাকায় ঝোড়ো বাতাসের কবলে পর্যটকবাহী একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৭০ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৪ মে) গুইঝো প্রদেশের কিয়াংশি শহরের একটি নদীতে পর্যটক বহনকারী একাধিক নৌকা ডুবে গেছে। এতে নৌকাগুলোর অন্তত ৮৪ যাত্রী পানিতে পড়ে যান।

স্থানীয় সময় সোমবার ( ৫ মে) সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মে দিবসকে ঘিরে চীনে চলছে সপ্তাহব্যাপী ছুটি। এ সময় দেশটিতে থাকে পর্যটনের রমরমা মৌসুম। এমন সময়ে এ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram