ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৮
logo
প্রকাশিত : মে ৫, ২০২৫

পঞ্চগড়ে বিস্ফোরক দ্রব্য আইনে আ.লীগ ও ছাত্রলীগ নেতা পিতা-পুত্র আটক

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান এলাকার নিজ বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য আইনে পিতা ও পুত্রকে আটক করেছে বোদা থানা পুলিশ।

রবিবার (৪ মে) রাতে তাদেরকে আটক করে আইনি প্রকৃিয়া শেষে জেলা হাজতে প্রেরণ করা হয়। আটক পিতা ময়ুর রহমান (৬৩) উপজেলার বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুত্র সোহেল রানা সোহাগ (২২) বাংলাদেশ ছাত্রলীগ বড়শশী ইউনিয়নের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর উপজেলার বেংহাড়ী ইউনিয়নের এক জনসভায় বোমা বিস্ফোরনের ঘটনায় যুবদল কর্মী সোহাগ বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলা নং- ০৪। সেই মামলায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন পিতা ও পুত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram