ঢাকা
logo
প্রকাশিত : April 28, 2025

পটুয়াখালীর কলাপাড়ায় ঘেরের পানিতে শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের ঘেরের পানিতে ডুবে ফাহিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছ। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত শিশু ফাহিম পশ্চিম লোন্দা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে।

নিহত শিশুর পরিবার জানান, সোমবার দুপুরে ফাহিম বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সে সবার আগোচরে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। পরে স্বজনরা বাড়ির পাশের জলাশয়ে ভাসমান দেখতে পায়। এ সময় পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ পলি সাহা শিশু ফাহিমকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল ইসলাম জানান, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram