ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১০
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসা খাতুন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার লাউকুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অভয়নগর উপজেলার গাবুখালি গ্রামের হবিবর মোল্লার ছেলে রাজু মোল্লা (৩০) পরিবারসহ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের লাউকুন্ডা গ্রামের আবু তালেবের (৭৫) বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

সোমবার সকালে রাজু মোল্লার মেয়ে রাইসা খাতুন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক আর্থিং তারে হাত দিলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। শিশুটির মা সালমা খাতুন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা রাইসাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে শিশুটির মৃতদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় অভয়নগর থানায় একটি সাধারণ জিডি ও অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ডিউটি অফিসার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram