

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: উপজেলার বিভিন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে প্রথম দিনে উপজেলার সরকারি ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়, ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, হামিদিয়া কামিল মাদ্রাসা ও কারিগরি স্কুল পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দীন আইয়ুবী, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল সামসুল আরেফিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তুষার সাহা।
চলতি বছরে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিলো। আলহাজ্ব ইমান উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিলেন। ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার দাখিল কেন্দ্রে মোট ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত, ডামুড্যা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মোট ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ অনুপস্থিত ছিল।

