ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৮

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গী ও শসা কিনতে আসা পাইকারী ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে উপজেলার শিধুলী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী চলনালী গ্রামের শরিফুল ইসলাম (৩৮), শিধুলী গ্রামের বদিবর (৪৪), মকবুল হোসেন (৭০), মো. এনামুল (৪৫), জাকারিয়া (৫০), মওদুদ আহমেদ (৩১), পোয়ালশুড়া-দড়িপাড়া গ্রামের মো. শাহাদৎ (৪৫) ও রিপন সরকার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের শিধুলী, চলনালী, পোয়ালশুড়া দড়িপাড়া এলাকা তরমুজ-বাঙ্গী ও শসার গ্রাম বলে পরিচিত। বৈশাখ-জৈষ্ঠ্য দুইমাস ট্রাকভর্তি ফল কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু কতিপয় লোক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তাদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ব্যবস্থা নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে ৮ আসামিকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram