ঢাকা
logo
প্রকাশিত : April 5, 2025

বিশ্ববাজারে সোনার বড় দরপতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দিন ধরেই বিশ্ববাজারে অস্থির হয়ে পড়েছিল সোনার দাম। এতে সোনার দামে সৃষ্টি হয় একের পর এক রেকর্ড। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড তিন হাজার ১৬২ ডলার ছাড়িয়ে যায়। তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোনা বড় দরপতনের মধ্যে পড়েছে।

হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বেশির ভাগ দেশ ও অঞ্চলের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর এ ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। দেশটির বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘোষণা আসার আগে এটি ঘিরে বিশ্ববাজারে বেশ অস্থির হয় সোনার দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স সোনার দাম তিন হাজার ৩৭ ডলার থেকে বেড়ে তিন হাজার ১৬২.৬০ ডলারে উঠে যায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই রেকর্ড দাম স্পর্শ করে সোনা।

অবশ্য এই রেকর্ড দাম স্পর্শ করার পরপরই দরপতনের মধ্যে পড়ে সোনা।

এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম কমে তিন হাজার ৯০ ডলারে নেমে গেছে। অর্থাৎ এক দিনেই প্রতি আউন্স সোনার দাম ৭২ ডলার কমে গেছে।

এদিকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় দাম বাড়ানো হয়েছে। এতে বর্তমানে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে সর্বশেষ সোনার দাম নির্ধারণ করা হয় ২৯ মার্চ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram