ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৯
logo
প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র: ডা. আব্দুল কুদ্দুস

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক জন-নন্দিত চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস বলেছেন, আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোনো তন্ত্র-মন্ত্র নয়, ইসলামী শাসন আমল কায়েম হবে এই বাংলাদেশের ভূখন্ডে। সবাই মিলেমিশে বাস করবে এ বাংলাদেশে। আর কোনো স্বৈরাচার বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। তাই আপনারা সজাগ থাকুন, আপনারা সজাগ থাকলেই দেশের স্বাধীনতা রক্ষা হবে, দেশ ও জনগণ শান্তিতে বসবাস করবে।

বুধবার (১৯ মার্চ) উপজেলার বাংলাবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান'র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, কর্মপরিষদের সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা আরো বলেন, কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করাই হলো রমজানের মূল শিক্ষা। মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তায়ালা বলেন, এই রমজানে পবিত্র কুরআন নাযিল করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে, আমরা একে অপরের উপর জুলুম করবো না। আমরা অন্যের হক নষ্ট করবো না। এসময় বক্তারা আগামীর এউ রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের অন্যান নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড, শাখা ও উপশাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram