ঢাকা
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

কিশোরগঞ্জে হাওরের গোয়াল ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার‎

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের হাওরে জিরাতিদের একটি গোয়ালঘর থেকে রানা মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) উপজেলার কাস্তুল ইউনিয়নের করগাঁও মৌজার পাটাচাপড়া হাওরে এ ঘটনা ঘটে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করছে অষ্টগ্রাম থানা পুলিশ।

নিহত রানা মিয়া কিশোরঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা আলফাজ মিয়ার ছেলে। তিনি গত কার্তিক মাস থেকে মৌসুমি চুক্তিতে নওশাদ আহম্মেদ ফারুকীর মহিষের খামারে কাজ করতেন।

রানা মিয়ার সঙ্গে একই স্থানে থাকা শ্রমিক তোতা মিয়া (৩১) ও আক্তার হোসেন (৩৬) জানান, রোববার (৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সবাই রাতের খাবার খেয়ে যার যার বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টার দিকে তোতা মিয়া ঘুম থেকে উঠে রানা মিয়াকে বিছানায় না দেখে আক্তার হোসেনকে ডাকেন। পরে টর্চলাইট দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়ালঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান।

নিহতের বাবা আলফাজ মিয়া পুলিশের কাছে দেওয়া অপমৃত্যুর আবেদনে উল্লেখ করেন, ধারণা করা হচ্ছে রাত সাড়ে আটটা থেকে ১টার মধ্যে কোনো এক সময় রানা মিয়া সবার অগোচরে গোয়ালঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন আবার কেউ হত্যাও করতে পারেন। তদন্ত করে সঠিক কারণ উদঘাটন করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খাঁন এ প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram