ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

ঢাবির ভূগোল বিভাগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবি প্রতিনিধি: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আয়োজক কমিটির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালনের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুস্থ পরিবেশ দরকার। সুস্থ পরিবেশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram