ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

কোহলির আদর্শ শচীন, বাবরের ‘টুক টুক’

ডট বল খেলা নিয়ে সমালোচনা চলছে বহুদিন। বাবর আজমের ব্যাটিং স্ট্যান্ড পছন্দ না অনেকের, কেউ মনে করেন পাকিস্তানের হতদশার পেছনেও দায় তার। কারও মত, প্রচণ্ড স্বার্থপর পাকিস্তানের ওপেনার। এককাঠি এগিয়ে শোয়েব আক্তার বলেছেন ‘ভণ্ড’। পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে, ভুল আদর্শ বেছে নিয়েছেন বাবর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারের পর রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সরাসরি বাবরকে কটাক্ষ করেন। সেদিন তিনি ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন, বাবরের কোনো আদর্শই নেই। সেটি বোঝাতেই তিনি টুক টুক শব্দ দুটি ব্যবহার করেছিলেন।

দিনতিনেক আগে শোয়েব একটি অনুষ্ঠানে ব্যাখ্যাও দেন, ‘সব সময় কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন, কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যে ১০০টি সেঞ্চুরি করেছেন। কোহলি হাঁটছে তার পথে। বাবর আজমের হিরো কে? টুক টুক।’

সামনে কোনও নায়ক না থাকা, অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়দের দেখে শেখার বিষয়টি বোঝাতেই ব্যঙ্গের সুরে কাল্পনিক ‘টুক টুক’ শব্দটি বেছে নিয়েছেন শোয়েব। এরপরই পাকিস্তানের তারকা ব্যাটারের পিন্ডি চটকিয়েছেন শোয়েব, ‘'তুমি (বাবর) ভুল নায়ক বাছাই করেছো। তোমার চিন্তা-ভাবনা ভুল। তুমি শুরু থেকেই একজন ভণ্ড ছিলে। তুমি নাম্বার ওয়ান কেউ নও।’

ট্রফির মিশন থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর বাবরকে নিয়ে অনেক বেশি সমালোচনা। ঘরের মাঠে তেমন কিছু করতে পারেননি এই টপ অর্ডার। উল্টো অতিরিক্ত ডট বল খেলে সমালোচিত হয়েছেন। সেই ডট বলের সমালোচনার রেশ ধরেই হয়ত বাবরকে শোয়েব ব্যঙ্গ করেছেন, ‘টুক টুক।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram