ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে: উপদেষ্টা আসিফ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আশা করি, খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর বিজয় সরণি এলাকায় নভো থিয়েটারের সামনে প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন তিনি।

ছিনতাই আতঙ্ক থেকে দ্রুতই উত্তরণ হবে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

বড় ধরনের অপরাধ কমলেও ছোটখাটো অপরাধ, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায়, খুব দ্রুতই সুফল পাওয়া যাবে। ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে।

জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, সেটা দেখা সরকারের দায়িত্ব মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, কোনো সোসাইটি (সমাজ) বা কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram