ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

প্রিমিয়ার লিগ: ম্যানসিটিকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত করলো অলরেডস বাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচে আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের বুদ্ধিদীপ্ত ফুটবল ও কৌশলের কাছে পরাস্ত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৪তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফ্লিক করেন জোবোস্লাই। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জোরালো শটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে অলরেডরা। সালাহ’র কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান জোবেস্লাই। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা করে ম্যানসিটি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সিটি ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে তার পরের অবস্থানে আর্সেনাল। গানারদের সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে ম্যানসিটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram