ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার কোটি টাকা

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা দরে যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের প্রথম ১৫ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার।

এর আগে, জানুয়ারি মাসে প্রবাসীরা ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram