ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

দাবি পূরণে ৪টা পর্যন্ত সময় দিলেন আহতরা

সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনে নামা গণঅভ্যুত্থানে আহতরা বিকেল ৪টা পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে দায়িত্বশীল কেউ যোগাযোগ না করলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তা বন্ধ করে দেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। এরপর সেখান থেকে শ্যামলীর শিশুমেলা মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন তারা। গতকাল রাতেও একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

আজ দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আহত মোহাম্মদ শরীফ বলেন, “রাস্তা অবরোধ করে দেওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না।”
"অন্তর্বর্তী সরকার রাস্তা বন্ধ করতে আমাদের বাধ্য করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা কী করছে, কী খাচ্ছে, কোথায় থাকছে- সেই খবর কেউ নিচ্ছে না।”

শরীফ বলেন, “আমরা বলতে চাই, এবারের আন্দোলন গতবারের আন্দোলনের মতো নয়। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম। অন্ধ হয়ে গেছি, খোঁড়া হয়ে গেছি, ভয় করি নাই। যদি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে বেঈমানি করা হয়, হাসিনা গেছে যে পথে তারাও যাবে সেই পথে।”

তিনি বলেন, “আমরা গতকাল রাত থেকে আন্দোলন করছি। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমরা আজ বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি এর ভেতর তারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব। দরকার হলে আমরা শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নেব।”

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যেসব দাবিতে আন্দোলন করছেন তার মধ্যে রয়েছে, জুলাই-আগস্টে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। আহতদের ক্যাটাগরি নামক বৈষম্য দূর করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, শহীদ পরিবারের দ্রুত পূর্ণবাসন ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram