ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

দেশের বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। তিনদিন পর দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৯৯ টাকা বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরির দাম এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ মূল্যমান। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়। জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। তিনদিনের ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। এতদিন ভালোমানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। গত বছরের ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়।

ভালো মনের স্বর্ণের রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য স্বর্ণের দামও। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭১৪ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ জানুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩০৭ টাকা বাড়িয়ে এক লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ৮২৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৫৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।। আজ শনিবার পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram