ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

ত্রিশালে ৪৮বছর ইমামতি শেষে বিদায় সংবর্ধনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ৪৮ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে মাওলানা তোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, রবিবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর মধ্যপাড়া গ্রামের (আরফান হাজ্বী) কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দীর্ঘ ৪৮ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে মাওলানা তোফাজ্জল হোসেনকে মসজিদ উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আপেল মাহমুদ, মুফতি মাহদী হাসান তালুকদার, মুফতি জহিরুল ইসলাম, ফসিউর রেজা, আবু ইউসুফ, মুফতি মুজাম্মেল মাহমুদ, মো. আনিসুর রহমানসহ স্থানীয় মুসল্লিগণ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল মুনসুর মেম্বার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram