ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

সৌদি সফরে সিরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গিয়েছে। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) রাতে তারা রিয়াদে পৌঁছান। সৌদি প্রেস এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার রাতে সৌদি আরবে পৌঁছেছে।

উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারাহফ আবু কাসরা এবং গোয়েন্দাপ্রধান আনাস খাত্তাব রয়েছেন। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি স্বাগত জানান।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে আল-শিবানী লেখেন, তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের রিয়াদ পরিদদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত বছরের ৮ ডিসেম্বর দুদশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

এর আগেরদিন রোববার (২৯ ডিসেম্বর) আল আরাবিয়ায় প্রচারিত এক সাক্ষাৎকারে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান

আহমেদ আল শারা বলেন, সৌদি আরব তার দেশের ভবিষ্যতের জন্য বড় ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের প্রধান ভূমিকা আছে। দেশটি আমাদের জন্য যা করেছে তার জন্য আমি গর্বিত।

তার মতে, তিনি তার শৈশব রিয়াদে কাটিয়েছেন এবং আগামীতে শহরটি পরিদর্শনে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram