ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে নিরুৎসাহিত করা উচিত: আসামের মুখ্যমন্ত্রী

বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর, টাইমস অব ইন্ডিয়া’র।

তিনি বলেন, এটা সত্যি যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল, কিন্তু এখন তারা আসছে না। তারা পরিপক্কতার সাথে বর্তমান পরিস্থিতি পরিচালনা করছে। তাদের দেশ ছেড়ে আসতে উৎসাহিত করা আমাদের উচিত নয়।

তিনি আরও বলেন, গত পাঁচ মাসে আসামে প্রায় এক হাজার বাংলাদেশি ও প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় সমসংখ্যক বাংলাদেশি মানুষকে ধরা হয়েছে, তবে তাদের কেউই বাংলাদেশ থেকে আসা হিন্দু নয়।

এসময় অনুপ্রবেশ ইস্যুতে হিমন্ত বলেন, এটি একটি উদ্বেগজনক বিষয় কারণ আমরা অতীতে কখনও এত অনুপ্রবেশকারীকে শনাক্ত করিনি। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত, যারা এখানে সংখ্যালঘু। আমরা তাদের গ্রেফতার করছি না, আমরা তাদের দিয়ে আমাদের জেলখানা পূরণ করতে চাই না, তাই তাদের পাঠিয়ে দিচ্ছি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সবসময় কাজ করছেন বলেও জানান হিমন্ত।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রচারক সুমন কুমার কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে আশ্রয়ে অনুমতি দেয়ার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram