ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪

ছাত্র আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থীকে বিজিবির অনুদান প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ হারানো মেধাবী শিক্ষার্থীকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

গত সোমবার সন্ধা ৭টায় পত্নীতলা ১৪ বিজিবির দপ্তরে আহত মেধাবী শিক্ষার্থী মো. আশিক রহমানকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।

আহত মেধাবী শিক্ষার্থী নওগাঁ জেলা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র এবং নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।

এসময় ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, সাংবাদিক অরিন্দম মাহমুদ, টিপু সুলতান, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ আগষ্ট মাসে নওগাঁ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং বাম চোখের ভিতরে স্প্রিন্টার থাকা অবস্থায় ঝাপসা দেখেন। এছাড়াও মাথাসহ পুরো শরীরে বিভিন্ন স্থানে এখনো স্প্রিন্টার নিয়ে জীবন যাপন করছে শিক্ষার্থী আশিক রহমান।

এমন মহতী কার্যক্রমে পত্নীতলা ১৪ বিজিবি সদস্যরা মানুষের পাশে থাকবে ও পাশাপাশি বিজিবি যেকোন সংকটময় মুহূর্তে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram