ঢাকা
logo
প্রকাশিত : December 26, 2024

বাংলাদেশ সীমান্তে আরও কঠোর হওয়ার বার্তা বিএসএফের

বাংলাদেশের ফুলবাড়ি সীমান্তে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি। উত্তরবঙ্গ ফ্রন্ট এর বিভিন্ন বিওবি পরিদর্শনের পর ফুলবাড়ি সীমান্তে ভারত-বাংলাদেশের 'রিট্রিট'-এ ছিলেন বিএসএফের ডিজি। খবর এই সময়য়ের।

বুধবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরি।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারত-বাংলাদেশের মধ্যে ২২১৭ কিমি সীমান্ত এলাকা, যার মধ্যে ১৮৪৯ কিলোমিটার স্থল সীমান্ত এলাকা। এর মধ্যে ৮০০ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। উত্তরে যে সমস্ত এলাকায় ফেন্সিং নেই, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেকটি এলাকাতেই বিজিবির পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। আমি উত্তরবঙ্গের সমস্ত এলাকা ঘুরে দেখলাম। সীমান্ত সুরক্ষায় কোনও খামতি নেই। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী সীমান্তের সুরক্ষায় কড়া নজর রাখছে।’

গত অগস্ট মাসের পর থেকে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের দক্ষিণ দিনাজপুরের হিলি, ফুলবাড়ি এবং ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই বেড়ে গিয়েছে। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১৯৪ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ফুলবাড়ি, ঠাকুরগাঁও হয়েই অনুপ্রবেশ হয়েছে। তাই নিরাপত্তা বাড়াতে এই সীমান্তগুলিতে ইতিমধ্যে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, কোথায় কত রক্ষী রয়েছে? কতোটা এলাকা কাঁটাতার নেই, সেটা চিহ্নিত করা হচ্ছে। যে এলাকায় বেশি অনুপ্রবেশ ঘটে, সেই এলাকাগুলিতে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে বাড়তি সংযোগ রাখা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেন বিএসএফের ডিজি। উত্তরের বিস্তীর্ণ এলাকায় এখনও সীমান্তে কাঁটাতার নেই। ওই এলাকাগুলিদের দ্রুত কাঁটাতার নির্দেশ দেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram