ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2024

মিসরে শুরু হচ্ছে ১১তম ডি-৮ সম্মেলন

মিসরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ সম্মেলনের ১১তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের নেতারা।

এর আগে বুধবার কাউন্সিলের ২১তম অধিবেশনে যোগ দেন ডি-৮ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি অভিন্ন রূপরেখা তৈরি সম্মেলনের লক্ষ্য। আলোচনা হবে মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়েও।

উল্লেখ্য, সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ডি-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram