ঢাকা
logo
প্রকাশিত : December 17, 2024

সিরিয়ায় গণকবরে এক লাখ মানুষের মরদেহ, দাবি ইউএস প্রতিষ্ঠানের

যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থার দাবি, সিরিয়ার দামেস্কের বাইরে একটি গণকবর রয়েছে। সেই কবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দামেস্ক থেকে একটি টেলিফোন সাক্ষাত্কারে রয়টার্সের সাথে কথা বলার সময় সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা বলেছেন, সিরিয়ার রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ-এর সাইটটি পাঁচটি গণকবরের মধ্যে একটি। কয়েক বছর তথ্য উপাত্ত সংগ্রহ করার পর কবরটি চিহ্নিত করা হয়েছে।

এ পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোস্তফা। এসব গণকবরে বাশারের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকরা। তবে মুস্তাফার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

উল্লেখ্য, বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়ে পালিয়ে যান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram