ঢাকা
logo
প্রকাশিত : December 13, 2024

কাঠালিয়ায় জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: দক্ষিণের জনপদ ঝালকাঠির কাঠালিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। গরম কাপড়ের অভাবে শীতে কাবু হয়ে পড়ছেন মানুষজন।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর গরিয়ে গেলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তাই নিম্ন আয়ের মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে। গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। তবে খেটেখাওয়া মানুষেরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি-রুজির তাগিদে।

রিক্সা চালক রহমাত উল্লাহ বলেন, শীত আর বর্ষা বলতে কোনো কথা নেই। স্ত্রী-সন্তান নিয়ে পাঁচজনের সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে প্রতিদিন রিক্সা নিয়ে বের হই। কিন্তু সকাল থেকে ৫০-৬০ টাকা রোজগার করতে পেরেছি। বিগত বছরগুলোর তুলনায় এবার শীত বেশি, সঙ্গে কনকনে বাতাস।

দিনমজুর হাসান বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, মানুষের বাজার টেনে জীবিকা নির্বাহ করি। আজ সকাল থেকে বাজারে তেমন কোন লোকই আসে নাই। অতি শীতে খুবই কষ্টে জীবন চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram