ঢাকা
logo
প্রকাশিত : May 14, 2025

ব্যাংককে চোখের অপারেশন হচ্ছে মির্জা ফখরুলের, চেয়েছেন দোয়া

ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অপারেশন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তার চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

এরআগে চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যান।

গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফখরুল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram