ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৬
logo
প্রকাশিত : অক্টোবর ৪, ২০২৪

নরসিংদীতে জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শুক্রবার (০৪ অক্টোবর) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ নরসিংদী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানায়, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় গোপন সূত্রে জানা যায় যে, পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকায় পরিত্যাক্ত একটি নির্মাণাধীন বাড়িতে অস্ত্র রয়েছে যা অত্যাধুনিক অস্ত্র বলে সূত্র দাবী করেন। এই তথ্যের ভিত্তিতে মেজর জিহান উদ্দিন আহমেদ খাঁন এর নেতৃতে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ১টি বিশেষ টহল দল যায়। টহল দলের কিছু সংখ্যক সদস্য বাড়ির চারপার্শ্বে কর্ডন পূর্বক এবং অন্যান্য সদস্যরা বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি দল জায়গাটির বিভিন্ন স্থানে আনুমানিক ২ ঘন্টা তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার হতে লুন্ঠনকৃত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এসময় কোন দুস্কৃতিকারী বা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সারোয়ার আলম, লেফটেন্যান্ট কাজী সাদমান, ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram