ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এস আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ফায়ার সার্ভিস সদস্যরা মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram