ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪

তানজীমের মৃত্যু মনে করিয়ে দেয় দেশে এখনো অরাজকতা চলছে: ফজলে এলাহি আকবর

টাঙ্গাইল প্রতিনিধি: তানজীম ছরোয়ার নির্জনের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে দেশে এখনো অরাজকতা চলছে, বিগত পনেরো বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে যারা দেশকে অস্তিত্বিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকার নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে এসে তার পরিবারকে সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

এসয় তিনি আরও বলেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় বিপ্লব যা দ্বিতীয় স্বাধীনতা বলা চলে সেই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে যাতে করে আর কখনো ফ্যাসীবাদী সরকার প্রতিষ্ঠা না হয়। যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিক্স সাইজ করতে পারি আর ইলেকশন কমিশনারকে যদি স্বাধীন করতে পারি তাহলে আমাদের দেশে আর ফ্যাসীবাদি সরকার হবেনা।

এসময় লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) সিদ্দিক বলেন, আমরা ৭ জন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা এসেছি। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা চাই নির্জনের হত্যার সাথে যারা জড়িত তারা কঠিন বিচারের আওতায় আনা হোক।

এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) শামসুজ্জামান, রাশেদ, সাঈদ খান ও মেজর সিদ্দিক, মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল ও বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বিএনপির এই প্রতিনিধি দল সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে তার মা বাবা ও বোনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন ও কবরস্থানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram