ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই মসজিদের ইমামের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় শহিদুল ইসলাম ভোট(৫০) নামে এক মসজিদের ইমাম ও জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এলাকাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত শনিবার উপজেলার কুলিয়া গ্রামের ইসমাইল হোসেন ও শহিদুল ইসলাম ভোট দুই জন একই মোটরসাইকেল করে চৌগাছায় উলামা মাশায়েক ও ঈমাম সম্মেলন সভায় যোগ দেয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে খড়িঞ্চা বাজার ব্রিজ সংলগ্ন একটি করিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম ভোট ও আরোহী ইসমাইল হোসেন মারাত্মক ভাবে জখম হয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এরপর তাদেরকে চৌগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তাদের অবস্থার কোন উন্নতি না হওয়ায় এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় শহিদুল ইসলাম ভোট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

নিহত শহিদুল ইসলাম ভোট সুকপুকুরিয়া ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল সম্পাদক, আন্দুলিয়া পুর্বপাড়া জামে মসজিদের ইমাম ও সাবেক ইউপি সদস্য ছিলেন। আহত ইসমাইল হোসেনের বাড়ি কুলিয়া গ্রামে। তিনিও জামায়াতর কর্মী ও ওই গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের ইমাম। তিনি এখনও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram