ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৪

খামেনির মন্তব্যের কড়া নিন্দা জানালো ভারত

ভারতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, খামেনি যে মন্তব্য করেছে তা অগ্রহণযোগ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রণবীর জয়সোয়াল বলেন, ‘ভারতের সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। এসব ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে—পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।’

ইরানের রাজধানী তেহরানে সোমবারেই ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। তিনি সেখানে ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।

খামেনির ওই পোস্টে বলা হয়েছে, ‘মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram