ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তিকে সরাতে গিয়ে প্রাণ গেল আরও ২ স্বজনের

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, মুকাদ্দেস মোল্ল্যা (৬০), তার ভাবী হাসিনা বেগম (৫৫) ও ছেলের বউ রেশমা খাতুন (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে বৃষ্টির মধ্যে তার বাড়ির পেছনে পেঁপে গাছ ভেঙে পড়ে।মুকাদ্দেস মোল্ল্যা সেই গাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরবর্তীতে তিনি বাড়ি না ফিরে এলে স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ সকালে মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও বৌমা রেশমা খাতুন তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে ।

সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনা শোনার পর পুলিশ হাসপাতালে রওনা দিয়েছে । তবে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram