ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৪

টাঙ্গাইলে চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআরদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনের হত্যার বিচার এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপাহী মো. হাকিম, মো. রতন মিয়া, মো. আরিফ, হাবিলদার আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচার করতে হবে। এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram