

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। খবর, বার্তা সংস্থা এএফপি’র।
আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘১৯ নভেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেনজেনে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অংশ নেবেন।’
তবে দক্ষিণ চীনের এই শহরে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ধারণা করা হচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউসও তিন নেতার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।
