ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2026

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনারে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যবিষয়ক এক সেমিনার ও কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের পরিচালনা পরিষদের সদস্য আখতার হোসেন খান, অধ্যাপক মোহাম্মদ আজম এবং মো. আব্দুস সবুর।

সেমিনারে সমগ্র বাংলাদেশ থেকে প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক দায়িত্ব। ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে।

বক্তারা আরও বলেন, গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থেকে সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে নৈতিক মানদণ্ড অনুসরণ এবং সাংবাদিকতার দায়িত্ব ও কর্তব্য সম্পাদন নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram